ভিন্ন ধরনের ক্যালেন্ডার
অবাক বা মুগ্ধ হবার জন্য পৃথীবিতে কতো কিছুই আছে, তাই না? এই যেমন আজ এই ভিন্ন ধরেনের ক্যালেন্ডারটি দেখলাম অনলাইনে। যার মাথা থেকে বুদ্ধিটা এসেছে, সত্যিই চমৎকার! যদিও আমি এখন পর্যন্ত বুঝতে পারছিনা ২৮,২৯,৩০,৩১ দিন কিভাবে নির্বাচন করবে এই ক্যালেন্ডারটি। কিন্তু আইডিয়াটা মজার। এটা দেখে একটা কথা মনে পড়লো। জাপানে নাকি এক ধরনের কলম পাওয়া যায় যার কালি নীচ থেকে শেষ হয়। মানে যতো লিখবো ততোই নিবের কাছ থেকে কালি শেষ হতে হতে উপরের দিকে উঠতে থাকে। তেমন একটা কলম পাবার খুব ইচ্ছে। (more…)
দান বনাম প্রচার
ছোট বেলায় দেখতাম (টিভিতে পেপারে) গরীবদের মাঝে কিছু বিতরন করা হচ্ছে আর বিতরনকারী জিনিষটি হস্তান্তরের আগে কিছু সেকেন্ড ধরে রাখতো। সত্যিই বুঝতামনা কেন ওভাবে ধরে রাখতো? তবে বিষয়টি খারাপ লাগতো আমার। কিছুটা বড় হবার পর বুঝতে পারলাম, ছবি তোলার জন্যই ঐ কিছু সেকেন্ড ধরে রাখা। সেই ছোট্ট বেলা থেকে এখন পর্যন্ত, হস্তান্তরের আগে কিছু সেকেন্ড ধরে রাখার এই বিষয়টি আমার ভালো (more…)
পানি দিয়ে প্রিন্ট করে পানির প্রিন্টার
সত্যিই অবাক হয়েছি এই সিম্পল বিষয়টি দেখে! আমার মাথায় আসতে পারতো এই ভাবনাটা। আমি এতো কিছু আবিষ্কার করেছি মনে মনে আর এই সিম্পল বিষয়টি কোনদিন ভাবলাম না কেন! পাঠক, পানি দিয়ে প্রিন্ট করে যে পানির প্রিন্টার, সেটা কি দেখেছেন কখনো? দেখুন একবার, আশাকরি আপনারো ভালো লাগবে। (more…)
কাগজের টুকরা
কি অদ্ভুত! শিল্পী একটা কাগজের টুকরা ভাঁজ করলেন। তারপর সেই ভাঁজ করা কাগজটিকে পাশে রেখে আঁকা শুরু করলেন ছবি। আঁকতে আঁকতে এঁকেই ফেললেন আরেকটা ভাঁজ করা কাগজ। একটা পর্যায়ে বলাই মুশকিল হয়ে দাঁড়ায় কোনটা আসল আর কোনটা আঁকা! ইদানিং বেশ কিছু চিত্রকর্ম দেখছি আর অবাক হচ্ছি। এই ভিডিওটি দেখুন। ভিডিওটি দ্রুত গতিতে দেখানো হয়েছে। (more…)
পানির কালিতে আঁকা ছবি
মুগ্ধ হয়েছি আমি এই কৌশলে আঁকা ছবি দেখে! না জানি আরো কতো বিচিত্র কৌশল আছে চিত্র কর্মের! ভিডিওটি দেখুন, আপনিও মুগ্ধ হবেন। যদিও এটি মুলত চিত্রকর্ম দেখাবার ভিডিও নয়। এটিতে অন্য একটি বিষয় তুলে ধরা হয়েছে। তবুও দেখুন। পানি দিয়ে ছবি এঁকে তারপর তাতে কালি ড্রপ করে ছবিটি পূর্নাঙ্গ করার মতো কৌশল সত্যিই চমৎকার! আর বিশেষ করে কোথায় ড্রপ করলে ছবিটি অধিক আকর্ষনীয় হবে, সেটাও একটা বিষয়। যাই হোক, ভিডিওটি দেখুন। (more…)
চরম আত্নবিশ্বাস কি একেই বলে!
আমার জীবনে দেখা “চরম আত্নবিশ্বাস” বোধহয় একেই বলে! Alain Robert নামের এই লোকটি যেন সত্যিই Spiderman! যদিও আজ এই পোষ্ট দিচ্ছি, আমি টিভিতে এনাকে দেখেছি সম্ভবত ৪-৫ বছর আগেই। হঠাৎ আবার কথা মনে পড়লো alain robert এর কথা। কিছু ছবি শেয়ার দিলাম কিন্তু নেটে হাজার হাজার ছবি পাবেন।
(১) যারা আগে এই alain robert নামের এই spiderman কে দেখেননি তারা হয়তো নিচের এই ছবিটি দেখলে প্রথমেই দেখতে পারবেন না তাকে। একটু খুঁজে নিতে হতে পারে। (more…)
মজার কিছু ছবি!
ইস্ আমার মাথায় এই সহজ বুদ্ধিটা আসলো না কেন আগে! বুদ্ধিটা যদি আমার মাথায় আগে আসতো তবে এতো দিনে না জানি কতো নাম করে ফেলতাম। ধুর্ অনেক সময় আর সুযোগ দুটোই নষ্ট করে ফেললাম বুদ্ধিটা আগে না আসায়। মানুষের বুদ্ধির যেন শেষ নেই! ক্রিয়েটিভিডিটিরও যেন শেষ নেই। বিশেষ করে যখন চিত্রকর্ম নিয়ে বিভিন্ন বিষয় জানছি আর দেখছি ততোই যেন অবাক হচ্ছি এই সব দেখে! পৃথিবীটা সত্যিই অবাক হবার মতোই। নানা মানুষ নানা রকমের কাজ করে বেড়াচ্ছে চারপাশে। (more…)
সিনেমাগ্রাফি ছবি
এই ছবিগুলিও চমৎকার! Computer software দ্বারা এগুলি তৈরী করা হয়েছে। animated gif হিসাবে পরিচিত এগুলি। কিন্তু হয়তো খুব জলদিই আমরা খুব সহজে cinema graph ছবি তুলতে পারবো ডিজিটাল ক্যামেরা দিয়েই! আর সেগুলি দেখতে পারবো ডিজিটাল ফটোফ্রেমে। (more…)
পেন্সিলের কারুকাজ (১২টি ছবি)
পেন্সিলে আঁকা মজার মজার ছবি আমরা সবাই দেখেছি। কিন্তু শুধুই পেন্সিলের উপর কি ক্রিয়েটিভ কিছু হতে পারে? আমি কখনই ভাবিনি এমন করে যে, পেন্সিলের গায়েও খোদাই করে ক্রিয়েটিভ কিছু করা সম্ভব! এই ১২ টি ছবি দেখুন, আপনিও অবাক হবেন। শিল্পী: Dalton Ghetti. হাতের কাজ কতোটা নিখুঁত না হলে এমনটি সম্ভব! (more…)
ক্রিয়েটিভ হেলমেট (১২টি ছবি)
ক্রিয়েটিভ যে কোন কিছুই আমাকে খুব মুগ্ধ করে! আমি অবাহ হই, আর অনেক উৎসাহ পাই এই সব কাজ দেখে। এই এক ডজন হেলমেট সত্যিই তৈরী হয়েছে নাকি মডেল হিসাবে কম্পিউটারে তৈরী হয়েছে জানিনা, তবে সত্যিই চমৎকার! বাজার আসলে অনেকেই কিনবে বলে মনে হয়…
(more…)
2 comments